গাজীপুরের শ্রীপুরে টিউবওয়েল স্থাপনের গর্তে পড়ে যাওয়ার পাঁচ ঘণ্টা পর রাত ৯ টা ৫০ মিনিটে শ্রমিক সাইদুর রহমানের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।
টিউবওয়ের গর্তের পাশে ১৭ ফুট আরেকটি গর্ত করে সাইদুরের মৃতদেহ উদ্ধার করেন শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।
গাজীপুরের শ্রীপুরের মাওনাবাজার এলাকায় একটি টিউবওয়েল (চাপকল) এর পাইপ তুলতে গিয়ে সাইদুর প্রায় ৩০ ফুট মাটির নিচে চাপা পড়েন। নিহত সাইদুর রহমান জামালপুর সদরের রনরামপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বিকেল ৫টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের জনৈক আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল স্থাপনের জন্য গর্ত করার সময় সাইদুর রহমান ওই গর্তে পড়ে যান।
এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে শ্রীপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা পাঁচ ঘণ্টার চেষ্টার পর শ্রমিক সাইদুরের মরদেহ উদ্ধার করেন।
তবে কতক্ষণ আগে সাইদুর মারা গেছেন তা তারা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
ইআর





