চট্টগ্রামে সবচেয়ে বড় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আজ (২২ আগস্ট) সকাল ৭টা ৪৫ মিনিটে প্রথম জামাত ও একই স্থানে সকাল পৌনে ৯টায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতের ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দিন। দ্বিতীয় ঈদের জামাতে ইমামতি করেন পেশ ইমাম মাওলানা আহমদুল হক।

ঈদুল আজহার প্রথম জামাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর নাছির উদ্দিন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহামুদ হাসনী, বিএনপির মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহামুদুল ইসলাম চৌধুরী নামাজ আদায় করেন।

এছাড়া, সিটি করপোরেশনের আয়োজনে নগরীর ৪১টি ওয়ার্ডের ১৬৫টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

এমবি