গাইবান্ধার সুন্দরগঞ্জে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদ-প্রার্থীদের মধ্যে ২৬ জনের ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, বুধবার ভোর থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- হাবিবুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের এসব প্রার্থীর প্রত্যেকের ১ হাজার টাকা করে ২৭ হাজার টাকা জরিমানাদেশ দেন।

এর মধ্যে কঞ্চিবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আঃ করিম (চশমা)’র ২ হাজার টাকা। অন্যান্য চেয়ারম্যান পদ-প্রার্থীদের মধ্যে বামনডাঙ্গা ইউপি’র জাপা মনোনীত প্রার্থী রেজাউল হক রেজা (লাঙ্গল), সমেস উদ্দিন বাদশা (চশমা), আব্দুল গফুর মন্ডল (আনারস), শ্রীপুরের বিএনপি মনোনীত প্রার্থী শাহদাত হোসেন (ধানের শীষ)।

এছাড়া আসন্ন ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ১৩ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও সংরক্ষিত আসনের সদস্য পদ-প্রার্থী কর্তৃক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে জরিমানাদেশ দেয়া হয়। এছাড়া প্রত্যেককে সতর্ক করে দেয়া হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- হাবিবুল আলম বলেন মোবাইল কোটের অভিযান অব্যাহত রয়েছেন। ২৪ ঘন্টায় অভিযান চালানো হবে। আচারণ বিধি লঙ্ঘন করলে সেই র্প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমবি