গৃহবধূ রুমি আক্তার এর হত্যায় ভোলায় প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার(৭মার্চ) সকালে ভোলা পৌর শহরের কে জাহান শপিং কমপ্লেক্সে এর সামনে ইউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরাম, ভোলা জেলা শাখা এর আয়োজনে ও আলীনগর স্কুল এন্ড কলেজ এবং আলীনগর এলকাবাসীর অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অচিরেই রুমির হত্যার বিচারের দাবী জানায় এবং রুমির হত্যাকারী স্বামী লিটনকে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য অনুরোধ জানান। এসময় বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, এরব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, আলী নগর ইউনিয়নের চেয়ারম্যার বশীর আহমেদ, আমান উল্লাহ প্রমুখ।

শাহীন/জারিফ