লালমনিরহাটের কাকিনা থেকে মহিপুর হয়ে রংপুরের বাংলাদেশ ব্যাংকের মোড় পর্যন্ত সড়কে তিন চাকা চালিত থ্রী হুইলার গাড়ি চলাচলের অনুমতি ও পুলিশ হয়রানি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
আজ (১১ অক্টোবর) রোববার সকাল সাড়ে ৯টা থেকে ৫ শতাধিক শ্রমিক কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মাকের্ট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন।
ফলে সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছে।
শ্রমিকরা জানান, সরকারী ভ্যাট দিয়ে গাড়ী ক্রয় করেছি। সেই গাড়ী কিভাবে অবৈধ হয়। দাবি না মানা পযর্ন্ত এ সড়ক অবরোধ চলবে।
নুরনবী/এমবি





