২০ দল আহুত ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম । ধানমন্ডিতে অনুষ্ঠিত উক্ত মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী পশ্চিমের প্রচার ও তথ্য সম্পাদক গোলাম হায়দার সোহেল। মিছিলটি বিডিআর ৫ নং গেট থেকে শুরু হয়ে ষ্টার কাবাব এর সামনে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী পশ্চিমের প্রচার ও তথ্য সম্পাদক গোলাম হায়দার সোহেল।  সরকার অবৈধ,খুনী ও দখলবাজ সরকার।ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশব্যাপী কথিত বন্দুক যুদ্ধ,ক্রসফায়ার ও এনকাউন্টারের নামে জামায়াত-শিবির,বিএনপির নেতা কর্মীদের বাসা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা,গুম,পঙ্গু এবং আহত করেছে। একই সাথে বিরোধী দলের হাজারো কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার করে মিথ্যা মামলায় জড়াচ্ছে।  

সরকারের কর্তাব্যক্তিরা বিরোধী মতের ব্যক্তিদের গুলির নির্দেশের পর কথিত নাশকতার অভিযোগে নির্বিচারে গনহত্যা শুরু করেছে যৌথবাহিণী। ইতোমধ্যে অনেক মেধাবী ছাত্রকে হত্যা করা হয়েছে। স্বাধীন দেশে অন্যায়ভাবে এমন গনহত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না। অন্যায়ভাবে আর কোন ছাত্রকে হত্যা করলে ছাত্রশিবির বসে থাকবেনা।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ইসলামকে রক্ষা করতে হলে অবৈধ আওয়ামী সরকারকে তুমুল আন্দোলন এর মাধ্যমে পতন ঘটানোর কোন বিকল্প নেই। চলমান আন্দোলন এখন আর কোন দলের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা সর্বস্তরের জনতার আন্দোলনে পরিণত হয়েছে। হত্যা,গুম, নির্যাতন, হামলা, মামলা চালিয়ে মুক্তিকামী জনতাকে দমন করতে পারবেনা সরকার। সুতরাং বিজয় আসন্ন। দেশ ও ইসলাম প্রিয় জনগণ অবৈধ সরকারের কবল থেকে মুক্তির জন্য প্রহর গুনছে।

অনুষ্ঠিত মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী পশ্চিমের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক, হাজারীবাগ থানা শিবিরের সভাপতি মোঃ সোহেল, ধানমন্ডি থানা শিবিরের সভাপতি আব্দুল্লাহ, মোহাম্মদপুর থানা শিবিরের সভাপতি সাইফুল, কলেজ থানা শিবিরের সভাপতি মোখলেস সহ প্রমূখ।

এসএইচ