আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজশাহীর উন্নয়নে যা যা করা দরকার সব করা হবে। রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক করছি, পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণ করা হচ্ছে। আগামীতে আরও উন্নয়ন কর্মকাণ্ড করা হবে।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর হরিয়ান চিনিকল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
বিকেল ৩ টা ৩৫ মিনিটে ভাষণ শুরু করে ৪ টা ৫ মিনিটে শেষ করেন প্রধানমন্ত্রী।
৩০ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী তার সরকারের আমলে রাজশাহীর উন্নয়নের চিত্র তুলে ধরেন।
জনসভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাছিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।
এর আগে বিকেল সোয়া ৩ টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান চিনিকল মাঠে জনসভায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।





