কুলাউড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে "একীভূত শিক্ষা বাস্তবায়নের কলাকৌশল আয়ত্বকরণ প্রশিক্ষণের ২য় ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও প্রচেষ্টার আয়োজনে সোমবার রিসোর্স সেন্টারে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

শিক্ষা অফিসার মো. শরিফ উল ইসলামের সভাপতিত্বে ও প্রচেষ্টার প্রকল্প পরিচালক জাবেদ বিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এডুকেশন স্পেশালিস্ট মো. মনিরুল ইসলাম, প্রশিক্ষক উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মামুনুর রহমান, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান একীভূত শিক্ষা বাস্তবায়নের কলাকৌশল আয়ত্বকরণের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে আলোকিত করে গড়ে তোলার আহবান জানান।

উপজেলার ১০টি স্কুলের ৩১ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এর আগে প্রথম ব্যাচে ৩২ জন শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

জেডআই