বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক শপথ নিয়েছেন।

সোমবার বিকেল ৪ টা ৩০ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিমকোর্টের জাজেজ লাউন্সে ড. মোহাম্মদ সাদিককে শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি, পিএসসির সদস্যরাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৫ এপ্রিল প্রাক্তন সচিব ড. মোহাম্মদ সাদিক কে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।

ওএফ