বরিশালের গৌরনদী উপজেলায় হরমোন পরিবর্তন হয়ে মেয়ে থেকে ছেলেতে রুপান্তরিত হয়েছে এক কিশোরী। এমন চাঞ্চল্যকর ঘটনাটি তাক লাগিয়েছে সকলকে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বরিশাল আদালতে নামের সংশোধন বা এভিডেভিট করার জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান ওই কিশোরীরর অভিভাবকরা। পরে আদালত থেকে নাম পরিবর্তন করার অনুমতি পায় তারা।

এসময় বিষয়টি নিয়ে আদালত পাড়ায়ও বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আদালতের নাজির সুমন হোসেন নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী এলাকারা বাসিন্দা ও প্রবাসী আব্দুর রাজ্জাক সরদারের মেয়ে লিজা আক্তার (১৪)।

আদালত সূত্রে জানা যায়, লিজা আক্তার উত্তর পিঙ্গলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১১ সালে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ ৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়। যার রোল নম্বর ছিলো ১৬৮৯।

এরপর পিঙ্গলকাঠী মাধ্যমিক বিদ্যালয় থেকে সে ২০১৪ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯৪ পেয়ে উত্তীর্ণ হয়। যার রোল নং ছিলো ১৪৩৪৮১।

তার দুই পরীক্ষাসহ সব পরীক্ষার সনদপত্রে লিজা আক্তার নামটি ঠিকই ছিলো, কিন্তু হরমোন পরিবর্তনের কারণে মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ায় কিশোরীর নাম আক্তার হোসেন সরদার রাখা হয়।

এমকে