রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান পেছন থেকে একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রিক্সায় থাকা ৩জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মনোজ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





