রাজধানীর গুলশানে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে পাঁচ ফার্মেসিকে দশ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রতিষ্ঠানগুলো হলো, তামান্না ফার্মেসি, ইসলামিয়া ফার্মেসি, গুলশান ফার্মেসি, এ্যাপোল ফার্মেসি ও বরিশাল ফার্মেসি।
আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গুলশান-১ নম্বরের ওইসব ফার্মেসিতে অভিযান চালান হয়। দোকানগুলোতে নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অনুমোদনহীন ও ভেজাল ওষুধ পাওয়া যায়।
এ সময় দশ লাখ টাকা মূল্যের ওষুধ জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রত্যেক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা করে মোট দশ লাখ টাকা জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী ও এবিপিএনের সহকারী পুলিশ সুপার এ এসএম হাফিজুর রহমানসহ বিএসটিআই এর কর্মকর্তা শহীদুল ইসলাম ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা মুনির উদ্দিন আহম্মেদ অভিযানে উপস্থিত ছিলেন।
কেএইচ





