চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবির কর্মীসহ ১৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩৮ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী রয়েছে।
এআর





