রংপুরের পীরগঞ্জে বড়দরগায় হানিফ এন্টারপ্রাইজের একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে নুরুন্নবী নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
স্থানীয়রা জানায়, রবিবার ভোর ৫ টায় পীরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগা হাইওয়ে পুলিশের এসআই আই হাবিব জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৭০৭৬) ভোরে পৌছালে রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে জানালা দিয়ে নামতে গিয়ে নুরন্নবী নিহত হয়।
তিনি রংপুর মহানগরীর কামারপাড়ার আইয়ুব আলীর পুত্র।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে যাত্রীদের অভিযোগ। আহতদেরকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসএইচ





