চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন বলেছেন,‘রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে কোন স্বৈরাচারী সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারেনি। শেখ হাসিনাও অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকতে পারবে না।

আর মিথ্যা মামলা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জেলে আটকে রাখা যাবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে শীঘ্রই আসলাম চৌধুরীকে মুক্ত করা হবে। ’

শুক্রবার বিকাল সাড়ে চারটায় হাটহাজারী বাসস্টেশন চত্বরে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘যেভাবে চট্টগ্রাম থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল ঠিক সেভাবে চট্টগ্রাম থেকেই এ স্বৈরাচারী সরকারকে পতন ঘটানো হবে। মোসাদ বা অন্য কোন দেশের প্রয়োজন হবে না। কারণ জনবিস্ফোরণেই এ সরকারের পতন নিশ্চিত। ’ বলেন চাকসু ভিপি।

হাটহাজারী পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে। হাটহাজারী পৌর বিএনপির সদস্য সচিব আবদুস শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সেকান্দর চৌধুরী, এডভোকেট আবু তাহের, কেন্দ্রীয় যুবদলের সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো.সেলিম চেয়ারম্যান।

উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু বক্কর মানু, উপজেলা যুবদলের সভাপতি শাহেদুল আজম সাহেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো.আলম, রহমত উল্লাহ মেম্বার, আবদুল মান্নান দৌলত, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল হুদা সোহেল, নিউটন দত্ত, মো.সালাউদ্দিন, যুবনেতা নিজাম উদ্দিন, জাহেদ আলী, সাহেদ আলী, একরামুল হক, কামাল উদ্দিন, হাবিব লিটন, জসীম উদ্দিন,

আরও বক্তব্য রাখেন আবদুল করিম, ফরহাদাবাদ বিএনপি নেতা এনামুল হক, মো.শাহজাহান, আবু বক্কর, আবদুল হাকিম, জাহেদুল হক বাপ্পী, জয়নাল আবেদিন, সাইফুদ্দিন খালেদ রাশেদ, সরওয়ার টিপু, জাকির হোসেন, গিয়াস উদ্দিন মো.রাশেদ, মো.আলমগীর, মো.রুবেল, নুরুল আলম, সাইফুল ইসলাম, মো.রিপন,শাহী এমরান, রুহুল আমিন, মো.হাসান প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল হাটহাজারী সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এমআর