খুলনায় ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ভৈরব নদের তীর থেকে পিস্তলসহ চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দামোদর গ্রামের হানিফ মুহম্মদ ভূঁইয়ার ছেলে তানভীর আহমেদ ভূঁইয়া (২৭) এবং শিরোমনি এলাকার ইবাদুল হকের ছেলে মেহেদী হাসান (৩২), খুলনা মহানগরীর বয়রা মধ্যপাড়ার আইয়ুব আলীর ছেলে আরিফুজ্জামান (২৭) ও ফুলতলা উপজেলা সদরের আলকা গ্রামের মঈন সরদারের ছেলে রিফাত আহমেদ অনিক (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাতটার দিকে দামোদর গ্রামের ভৈরব নদের তীর এলাকায় অভিযান চালিয়ে ওই চার যুবককে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে জাপানের তৈরি একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়।#

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সি চার যুবকের আটকের সত্যতা নিশ্চিত করেন।

মামুন/নাজিব