ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো ১০ জন।

নিহতরা হলেন- আরিফ (২৫) ও মাহফুজুর রহমান (২০)। একজনের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, আজ সকাল নয়টার দিকে নান্দাইল উপজেলার আমৈল এলাকায় একটি বাস খাদে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘরা এলাকায় বাসের ধাক্কায় আহত হন লরিচালক আরিফ ও তার সহকারী মাহফুজ। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাদের মৃত বলে জানান দায়িত্বরত চিকিত্সক।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ