দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় হরতাল চলাকালে নাশকতার অভিযোগে চার জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। ডুগডুগীর বাজার থেকে রোববার সকাল ৯টায় পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন, দিনাজপুর সদর উপজেলার করর্ণাই কলাপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. আব্দুল মোমিন (৪৫), ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীর বাজার গ্রামের মৃত. আহম্মদ আলীর ছেলে মো. খায়রুল ইসলাম বকুল (৬০), পুরাইল কুদিনিয়া গ্রামের মো. আনিছার রহমানের ছেলে মো. শাহারুল ইসলাম (২৮), একই গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে মো. রুবেল মিয়া (২০)।
ঘোড়াঘাট থানার অফিসার ইন চার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ‘হরতাল চলাকালে নাশকতার পরিকল্পনার সময় পুলিশ তাদের আটক করে।’
কেএইচ





