২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধেরসমর্থনে দ্বিতীয় দিনে ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা খিলগাঁও এলাকায় একটি মিছিল বের করে এবং রাজপথ অবরোধ করে।

মহানগরী সেক্রেটারি এম শামীম এর নেতৃত্ব বুধবার সকালে অবরোধ কর্মসূচিতে অংশ নেন নেতা-কর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগরী অফিস সম্পাদক সোহেল মিঠু, প্রচার সম্পাদক আবদুল কাদের, ছাত্রকল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন, এইচআরডি ইমাম হোসেন, কলেজ কার্যক্রম সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ। পরে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে।

এমকে