রংপুর জেলায় বিশেষ অভিযান চালিয়ে মিঠাপুকুর থেকে জুয়েল (৩৮) নামে এক জামায়াতকর্মী ও বিভিন্ন মামলায় ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে পুলিশ ইমাদপুর গ্রামের বাসা থেকে জুয়েলকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের রবিউলের ছেলে।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর জানায়, জুয়েল মিঠাপুকুর উপজেলা জামায়াতের একজন কর্মী। তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
তাকে বর্তমানে পুলিশী হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানিযেছেন।
তিনি আরও জানান, জুয়েল ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে মিঠাপুকুরের বাতাসন গ্রামে ঢাকাগামী একটি নৈশকোচে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা মামলার একজন আসামি।
এদিকে, জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ৬৫ জনকে গ্রেফতার করে।
পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. হাবীব জানান- গ্রেফতারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া ও ছিনতাই মামলা রয়েছে।
কন্ট্রোল রুম অপারেটর জানান, কোতয়ালী থানা ২১ জন, পীরগঞ্জে ১৪ জন, মিটাপুকুরে ১০জন, পীরগাছায় ৭ জন, কাউনিয়ায় ৫ জন, গঙ্গাচড়ায় ৪ জন, বদরগঞ্জে ৩ জন এবং তারাগঞ্জে একজনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান- জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
এসএইচ





