কিশোরগঞ্জে খাদিজা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার ভূরুঙ্গাচর গ্রামে শনিবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
খাদিজা একই গ্রামের আব্দুল গণির মেয়ে। সে স্থানীয় তাজমহল খান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সকালে ওই স্কুলছাত্রী তাদের বাড়ির উঠানের লিচু গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
জেএ





