ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ্য থেকে ময়মনসিংহ থেকে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত গরীব ও মেধাবী ২ হাজার ৯০ জন শিক্ষার্থীদেরকে উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ আইনজীবী মোঃ জহিরুল হক খোকা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উপবৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্বোধন ও চেক প্রদান করা করেন।
উপবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো: ওয়াহিদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মফিজ উদ্দিন আহমেদ, আব্দুল রউফ, হিসাব রক্ষক মাহমুদুর রহমান তাসলিম, জেলা পরিষদ প্রশাসকের ব্যক্তিগত সহকারী (এপিএস) হুমায়ুন কবির হিমেল প্রমুখ।
চেক প্রদানকৃত ২ হাজার ৯০ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩ শত ৩১জন এস.এস.সি ও ৭শত ৫৯ জন এইচ.এস.সি শিক্ষার্থী।
উল্লেখ্য, বৃহস্পতিবার ময়মনসিংহ সদর উপজেলার এসএসসি ও সমমানের ৬শত ২৬জন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য উপজেলার ৭শত ৫জন শিক্ষার্থীদের মাঝে ১৪ জুন চেক বিতরণ করা হবে। পরদিন ১৫জুন এইচএসসি ও সমমানের ৭শত ৫৯জন শিক্ষার্থীকে চেক বিতরণ করা হবে।জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে এ ২ হাজার ৯০জন শিক্ষার্থীকে প্রায় সাড়ে ২২ লাখ টাকার শিক্ষা সহযোগীতা প্রদান করা হয়।
জেডআই





