'আমার স্কুল, আমার দেশ' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরা শ্রীপুরের ২১ নং দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া, শিশু বরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বৃত্তি প্রদান, করা হয়।
আজ (১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক ভাবে ক্রেষ্ট বিতরন, গুনিজন সংবর্ধনা, পুরস্কার বিতরন ও মনমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
অনুষ্ঠানে ১২জন ছাত্রকে ১২ হাজার টাকা বৃত্তি প্রদান,৫ জিপিএ ৫ প্রাপ্তদের বিশেষ ক্রেষ্ট প্রধান, ৩৫ + ৫০ মোট ৮৫ জন দরিদ্র মেধাবিকে শিক্ষা উপকরণ বিতরণ,স্ব- স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের ২ জন গুনিকে বিশেষ সম্মামনা প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কদর আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি তথা সার্ভিসের পরিচালক ড, শেখ মোঃ নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র, প্রধান অতিথির সহ ধর্মিনী মিসেস রেজিনা আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ লাবনী আক্রার, বিদ্যালযের উপদেষ্টা খন্দকার আবেদ আলী, অভিভাবক প্রতিনিধি খন্দকার মোঃ হাবিবুর রহমকন সহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ বিল্লুর রহমান।
সহকারী শিক্ষিকা অনামিকা মজুমদারের উপস্থাপনায় ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেখা মিত্রের খেলা পরিচালনায় বিদ্যালয়ের ২ শতাধিক ছাত্র/ ছাত্রী ২৪ টি ইভেন্টের এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক মোঃ সাইফুল্লাহকে পুুুুরস্কৃত করা হয়। পরে স্থানীয় ও জাতীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাইফুল্লাহ /এএস





