রাজধানীর উত্তরার আজমপুর ও মহাখালীর কাঁচাবাজারের বিভিন্ন ব্যবসায়ীকে ওজনে কম ও ভেজাল দ্রব্য বিক্রির অভিযোগে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ জানান, আজমপুর কাঁচাবাজারে ওজনে কম ও ভেজাল দ্রব্য বিক্রির অভিযোগে মাছ বিক্রেতা গোপাল রাজবর্ষীকে ২৫ হাজার টাকা এবং মুরগি বিক্রেতা মো. মোফাজ্জল ও স্বপন হোসেনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, এ ছাড়া মহাখালী কাচাঁবাজারের মুরগি বিক্রেতা মো. শফিকুল ও মাছ বিক্রেতা মো. আয়নালকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কেএইচ





