মাদারীপুর সদরে বিকাশ মণ্ডল (৩২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের মাদ্রা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি এমদাদুল হক মিয়া জানান, সোমবার সকালে মাদ্রা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে মাদ্রা ক্যাম্পের এসআই আজিজুর রহমান মৃতদেহ উদ্ধার করেন।

নিহত বিকাশ মণ্ডল মাদারীপুর সদর উপজেলার রাজারচর গ্রামের নারায়ণ মণ্ডলের ছেলে। বিকাশ মণ্ডল লদু ও কাজল হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। কিছু দিন আগে উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আসেন।

ওসি আরো জানান, নিহত বিকাশ সর্বহারার পার্টির আঞ্চলিক কমান্ডার। ধারণা করা হচ্ছে নিষিদ্ধ পার্টির কারো হাতেই খুন হতে পারেন।

আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি। এ সময় মৃতদেহের চোখ উপড়ে ফেলা ও বাম হাতের রক কাটা এবং গুলিবিদ্ধ ছিল বলে স্থানীয়রা জানান।

এমকে