রাজধানীর পুরানা পল্টন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল (৪০) নামে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার দিনগত রাত ৩টায় এ দুর্ঘটনাটি ঘটে।
পল্টন থানার এসআই শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত ৩টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনামুল নিহত হন। এ ছাড়া আহত অবস্থায় আরও ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত এনামুলের মৃতদেহ মর্গে রয়েছে। তার বাড়ি কোথায় তা এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]