জেলার পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কামরুজ্জামান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হাবিব নামে আরো এক ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার ভোর রাতে আংরার ব্রিজ নামক স্থানে দুর্ঘটনা ঘটে। কামরুজ্জামান মিঠাপুকুর উপজেলার চ্যাংমারীর সেকেন্দার আলীর ছেলে।

বড়দরগা হাইওয়ে ফাঁড়ি পুলিশ ইনচার্জ সার্জেন্ট নাজমুল হক মন্ডল জানান, ভোর সাড়ে চারটার দিকে একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা কামরুজ্জামান ঘটনাস্থলেই নিহত হন। আহত মাইক্রোবাসের চালক হাবিবকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেআই