পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সোমবার জামায়াতের ডাকা আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। সব ধরনের দোকানপাট বন্ধ ও যান বন্ধ রয়েছে।

এদিকে রবিবার রাতে বাউফল ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ কর্মকার জানান, সোমবার গভীর রাতে উপজেলার নাজিরপুর থেকে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়।

কেন্দ্রীয় জামায়াতনেতা শফিকুল ইসলাম মাসুদের মুক্তির দাবিতে সোমবার পটুয়াখালীর বাউফল উপজেলায় আধাবেলা হরতাল ডাকে জামায়াত।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই