ফেনী জেলার মাইজদি সড়কে দাগনভূঞার অদুরে মুক্তার বাড়ীর দরজায়  সিএনজি চালিত দুটি অটোরিকশায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ টার দিকে এঘটনা ঘটে। মডেল থানার ওসি মাহাবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২টি অটোরিকশায় যাত্রীদেরকে গাড়ি থেকে নামিয়ে আগুন ধরিয়ে দেয় দূবৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতরে খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গাড়ি ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

অপরদিকে ফেনী শহরের সেন্টাল হাই স্কুলের সামনে পর পর ৩টি ককটেলের বিষ্ফোরণ ঘটায় অবরোধকারীরা। পুলিশ ঘটনাস্থলে পোঁছে সন্দেহভাজন দুই জনকে আটক করে।

জেআই