বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে আলোচনা সভা সংগঠনের থানা আমীর মুহাম্মদ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ডক্টর মাওলানা হাবিবুর রহমান, থানা সেক্রেটারি মো: ইউছুফ আলী মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা রাখেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আ ন ম সিরাজী।
আলোচনা রাখেন- থানা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম মাওলা, আবু সাঈদ মন্ডল, মাওলানা শায়েস্তা খান, শুরা সদস্য শামীম হোসাইন, যুব বিভাগের সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ। সভায় সরাসরি ও ভার্চুয়ালি শতাধিক সুধী, জনশক্তি অংশ গ্রহণ করেন।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





