গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউপি’র হতদরিদ্রদের তালিকা প্রনোয়নে চেয়ারম্যান-সদস্যদের রশি টানা-টানির কারণে ১০ টাকা কেজি দরের চাল থেকে বঞ্চিত রয়েছেন চরাঞ্চলের ১ হাজার মানুষ।

জানা গেছে, সরকার কর্মাভাবকালিন সময়ে হতদরিদ্র মানুষের খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ের সিন্ধান্ত নেয়। এ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে ১৪টি ইউনিয়নে এ প্রকল্প চালু হলেও ১৫ নং কাপাসিয়া ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের মাঝে নামের তালিকা প্রনোয়ন নিয়ে রশি টানা-টানি অব্যাহত থাকায় তা আজও চালু হয়নি।

এদিকে ওই ইউনিয়নে বরাদ্দকৃত ১ হাজার সুবিধাভোগি সেপ্টেম্বর মাসের চাল থেকে বঞ্চিত রয়েছেন। এতে করে উপজেলার ওই ইউনিয়নে চরাঞ্চলের ১ হাজার হতদরিদ্র মানুষ ১০ টাকা কেজি দরের চাল না পেয়ে চরম হতাশায় ভুগছেন।
এব্যাপারে চেয়ারম্যান মন্জু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরে আমার দাখিলকৃত তালিকায় পরবর্তীতে গড়মিল লক্ষ্যনীয় হওয়ায় তা আমি অনুমোদন করিনি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল মন্ডলের সঙ্গে কথা হলে তিনি জানান, হতদরিদ্রদের তালিকা প্রনোয়ন নিয়ে চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের মতবিরোধের কারণে চুড়ান্ত তালিকা না পাওয়ায় চাল বিতরণের ছাড়পত্র দেয়া সম্ভব হচ্ছে না।

জেড