খাগড়াছড়ির মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানিকছড়ি উপজেলার ৬টি পয়েন্টে যথা পিছলাতলা, জামতলা, মহামুনি, গচ্ছাবিল, বকরি পাড়া ও গিরিমৈত্রী ডিগ্রি কলেজ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যুথীকা সরকার জানান, ‘সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বুধবার পাল্টা-পাল্টি কর্মসূচি ঘোষণা করায় সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ইউপিডিএফ ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে এবং জেএসএস স্কুলশিক্ষক চিংসামং হত্যার প্রতিবাদে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

এমকে