কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে জার্মানিদের ওপর হামলার অভিযোগে ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে হামলার শিকার শিহাব উদ্দিন বাদী হয়ে চার শতাধিক অজ্ঞাত রোহিঙ্গা নাগরিককে আসামি করে উখিয়া থানায় একটি মামলা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, জার্মান শট ফিল্ম নির্মাতাদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছে রোহিঙ্গা নাগরিক জিয়াবুল হক, জামাল হোসেন, নুরুল হাকিম, সিরাজ মিয়া, খায়রুল আমিন, মোহাম্মদ ইদ্রিস, ছৈয়দ আলম, রফিক, মোহাম্মদ শাহজান ও ফরিদ আলম।

এর আগে, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শিবির থেকে কাজ শেষে ফিরার পথে জার্মান শট ফিল্ম নির্মাতাদের ওপর হামলা করে রোহিঙ্গাদের একটি দল।

জেড