নাটোরের লালপুরের শ্রীরামগাড়ি এলাকা থেকে ট্রেনের ২৬৫০ লিটার চোরাই ডিজেল ও ১টি ইজিবাইকসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩টি ড্রামে রক্ষিত ট্রেনের বিপুল পরিমাণ এই জ্বালানি তেল উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁন মিয়া, বিপুল শেখ, মিজাউল ইসলাম ও সাহেদুল ইসলাম।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসান জানান, এই চোরাই জ্বালানি তেল বিক্রির উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা শ্রীরামগাড়ি এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

এসএম