গাইবান্ধার পলাশবাড়ির তুলসির ঘাট এলাকয় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক শিশুসহ ৬ জন নিহত এবং ৩২ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একজনের এবং গাইবান্ধা সদর হাসপাতালে আসার পর অপর পাঁচজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি হওয়া দগ্ধদের মধ্যে আঠারো জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের আশেপাশের ক্লিনিকগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।
এআই/কেএইচ





