নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার ৭শ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন নামে এক শীর্ষ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লাভরাপাড়া এলাকা থেকে ওই মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন জানান, আনোয়ার হোসেন নিজ এলাকাসহ আশপাশের এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাইকারি বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো।
সন্ধ্যা ৭টার দিকে তার নিজ বাড়ি লাভরাপাড়া এলাকা থেকে ১৭শ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এএসআই।
এসএইচ





