বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান এয়ার কমোডর এম মোজাম্মেল হককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন প্রেষণ-১ অধিশাখা উপসচিব মোহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলির আদেশ জারি হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন কমডোর এম মাহাবুব উল ইসলাম।

এয়ার কমোডর এম মোজাম্মেল হককে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্রবাহিনী বিভাগে হস্তান্তর করা হয়েছে।

এমবি