ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কে ইমা গাড়ির চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম লাতু মিয়া (৬২) বলে জানা যায়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ওই সড়কের ধলিয়া ইউনিয়নের উকিলবাড়ী দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাতু মিয়া উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে লাতু মিয়া স্থানীয় বক্তারমুন্সী বাজারে গরু নিয়ে যাচ্ছিলেন। ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের উকিলবাড়ী দরজা এলাকায় ফেনীগামী দ্রুতগামী একটি ইমা গাড়ি তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই লাতু মিয়ার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছন।
এসএইচ





