ভোলা পৌর নির্বাচনের আচরণ বিধি লঙ্গনের দায়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এ পর্যন্ত ৮টি অভিযোগ রিটার্নিং অফিসারের দপ্তরে জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনসহ এক কাউন্সিল প্রার্থীকে ৩ হাজার টাকা জড়িমানা ও মুচলেকা নেয়া হয়েছে।
ভোলা রিটানিং অফিসার সুভ্রত কুমার সিকদার জানান, ভোলা পৌর নির্বাচনে প্রচার প্রচারণা শুরুর পর থেকে বুধবার পর্যন্ত ৮টি অভিযোগ পেয়েছেন। অভিযোগ গুলোর মধ্যে হচ্ছে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের গাড়ি বহরে হামলা, প্রচারনায় বাধা, ৫ নং ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের বাসা বাড়ির সামনে রক্ত ছিটিয়ে আতংক সৃষ্টি, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুহুল আমিনের পোষ্টার ছিড়ে ফেলা, ২ নং ওয়ার্ডে সবুজ নামে বিএনপির এক কর্মীকে মারধর, বিএনপির মেয়র প্রার্থী হারুন অর রশিদের বাড়ির সামনে প্রতিপক্ষের অফিস নির্মাণ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে।
এসব অভিযোগ তদন্ত করা হয়েছে। কিছু কিছু অধিক তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ গুলো যাচাই বাছাই করা হচ্ছে। এ ছাড়া ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের পক্ষে শিশু দিয়ে মিছিল করায় তাকে ৩ হাজার টাকা জড়িমানা সহ মুচলেকা নেয়া হয়েছে। এছাড়া নির্বাচনী আচরণ বিধি রক্ষার্থে পৌর এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলেও জানান ভোলা রিটানিং অফিসার।
এমএ





