দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভাতগাঁ ব্রিজএলাকায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২০ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলগামী জিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে বীরগঞ্জ উপজেলা থেকে চট্টগ্রামগামী আলুবাহী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে বাসের ২০ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিনাজপুর ও ঠাকুরগাঁও হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কাহারোল থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান জানান, এ ঘটনায় ২০ জন যাত্রী আহত হলেও নিহতের সংবাদ পাওয়া যায়নি।

এআর