আজ শুক্রবার জুময়ার নামাজের পর গাজীপুরের অবৈধ হোটেল বন্ধের দাবিতে ও চৌরাস্তায় অবৈধ কার্যকলাপ বন্ধের দাবিতে মুসুল্লিদের বিক্ষোভ ও সমাবেশ। নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে রাস্তায় নামে হাজার হাজার মুসল্লিরা। এসময় চৌরাস্তায় জমা হয়ে মহাসড়ক পদক্ষিন করেন আন্দোলন কারী জনতা।
গাজীপুর চৌরাস্তায় ও আসে পাশে আবাসিক হোটেলের নামে অবৈধ কার্যকলাপের অভিযোগ অনেক আগেই উঠেছিল। বেশ কিছুদিন যাবত এর কার্যকলাপ ব্যাপক বৃদ্ধি পেলে চৌরাস্তা মসজিদ সহ অন্যান্য মসজিদের মুসল্লিদের দাবী ছিল অনতিবিলম্বে যেন এসকল হোটেল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু তাদের কার্যকলাপ বন্ধ না হওয়ায় গত শুক্রবার আবারো হুঁশিয়ারি জানান মসজিদ ইমাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। সেদিন বলা হয়েছিল আগামী শুক্রবার ২৫শে নভেম্বর নামাজ শেষে আবারো আন্দোলনে নামবে তৌহীদি জনতা।
এসময় তাদের মিছিল থেকে এ সমস্ত অবৈধ কার্যকলাপ ও বিভিন্ন সময় ছিনতায় কারী ও অজ্ঞানপার্টী যেন প্রশাসন প্রতিহত করে দাবী জানায়। মুসলমানরা যেন শান্তিপূর্ণ ভাবে ইবাদত করতে পারে সে জন্য এসকল অবৈধ কার্যকলাপ বন্ধ করা হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে আন্দোলন কারী ইমামদের পক্ষ থেকে জোর দাবী জানানো হয়। প্রশাসনকে অনতিবিলম্বে এসকল অবৈধ স্থাপনা তোলে দেয়ার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।
উজ্জল/এআই





