নেত্রকোনা জেলা শহরের সাথে কলমাকান্দা ও মধ্যনগর থানার সড়কপথে যোগাযোগের একমাত্র সড়ক নেত্রকোনা-বড়োয়ারী ৫ কিলোমিটার সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নেত্রকোনা-বড়োয়ারী সড়কটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরো বাড়বে।

স্থানীয় স্কুলশিক্ষক জাবেদ আলী জানান, প্রতিদিন বড় বড় ট্রাক ও ট্রলি নির্মাণ বালি নিয়ে চলাচল করায় সড়কটি মেরামত করতে না করতেই পুনরায় বিনষ্ট হয়ে যায়।

এ ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষ জানান, টাকা বরাদ্দ না থাকায় এই ৫ কিলোমিটার সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই