রংপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে স্টেশনের প্লাটফরমে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকালে স্টেশনে পার্বতীপুর থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী কমিউটার ট্রেন প্লাটফরমে প্রবেশ করার সময় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

রংপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ