রংপুরের মাহিগঞ্জ তাজহাট এলাকায় ট্রাকচালক ও হেলপার হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে নগরীর পাগলাপীর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার জুয়েল রানা পাগলাপীরের মহাদেবপুর এলাকার আজিজুল ইসলামের ছেলে। সে পেশাদার ডাকাত। জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে ট্রাকের ভেতর থেকে হাত-পা বাধ অবস্থায় ট্রাক চালক কোরাইশ প্রমানিক ও হেলপার রমজান আলীর লাশ উদ্ধার করে পুলিশ।
কোতয়ালি থানার ওসি তদন্ত আবদুল আজিজ জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।
ওএফ





