নাটোরে ১২শ’ গ্রাম হেরোইনসহ পাচারের দায়ে গ্রেপ্তার এক যুবকের ফাঁসির রায় দিয়েছে আদালত।
বৃহস্পতিবার জেলার দায়রা জজ মো. রেজাউল করিম এই আদেশ দেন।দণ্ডিত ফারুক আহমেদ রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিষবাথান গ্রামের আব্দুল মতিনের ছেলে।রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, বনপাড়া-হাটিকুমরুল সড়কের কাছিকাটা টোলপ্লাজার সামনে হানিফ পরিবহনের একটি বাস থেকে ২০১২ সালের ১২ জুলাই ফারুককে (৩২) আটক করা হয়েছিল।
এ সময় তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগে এক কেজি ২০০ গ্রাম হেরোইন পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটকের পর থেকে ফারুক কারাগারে আটক রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী দিনাই তাছরিন জানান, তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
এমই





