এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহার ও নাশকতার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার শহরের শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের সভাপতি এইচ এম রায়হানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়ানের যুগ্ম আহবায়ক খ ম মিরাজ, সিপিবি উপজেলা সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার, যুব ইউনিয়নের সহসভাপতি অমল ঋষি বিশাল, সোহরাওয়ার্দী কলেজ সংসদের আহবায়ক শান্তনু হালদার, ভাণ্ডারিয়া উপজেলা সংসদের সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিমেল মাহমুদ, সদস্য শাহানা আক্তার মুন্নি, এইচ এম সাইফুল ও মিশকাত প্রমুখ।

জেআই