কুষ্টিয়ায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল হাকিম মাসুদ ও ছাত্রদল নেতা মঞ্জুরুল আলম কুটিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

আটকৃকতরা সম্প্রতি জেলায় ঘটে যাওয়া নাশকতায় সরাসরি এবং ইন্ধন দেওয়ার সাথে জড়িত।

এসএইচ