কুমিল্লার দেবিদ্বারে আশা’র উদ্যোগে মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে দেবিদ্বারে আশা’র উদ্যোগে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে মৎস্য চাষীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আশা'র কুমিল্লার সিডিএম মোঃ গোলাম হায়দার ভূইয়ার সভাপতিত্বে ওই প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা’র ফিসারিজ পরামর্শক মোঃ ছেরাজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মৎস্য বিভাগের সহকারী পরিচালক মোঃ শওকত আলী, দেবিদ্বার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাছির আহম্মেদ ভূইয়া।

এ সময় আরো বক্তব্য রাখেন আশা’র দেবিদ্বার অঞ্চলের আরএম মোঃ কামাল উদ্দিন, কুমিল্লা জেলার আরএম মোঃ বিপ্লব মিয়া ও আশা’র দেবিদ্বার সদরের ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ আবু কাউছার প্রমুখ। উল্লেখ্য ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৩০জন মৎস্য চাষী প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

এসএ