সিলেটের ফেঞ্চুগঞ্জে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজামপুর থেকে শনিবার ভোর সাড়ে ৪টায় রুম্মান মিয়া (২১) নামে জামায়াতের এক কর্মীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার করিমপুর থেকে সকাল ৭টার দিকে মোজাম্মেল হোসেন (২০) নামে আরও এক কর্মীকে আটক করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) নন্দন কান্তি ধরজানান, ভোরে উপজেলার আশিগর গ্রামে জামায়াত নেতা বকুল আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার বাড়ি থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়। এর পর রুম্মান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোজাম্মেল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মোজাম্মেলের বাড়ি থেকে ৯৪টি ককটেল, দুটি পাইপগান ও বেশ কয়েকটি জামায়াতের বই উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কেএইচ





