সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের লাশ দেখতে সেনানিবাসের গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে লাশ দেখেতে যান প্রধানমন্ত্রী।

তিনি সেখানে মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় সামরিক উপদেষ্টা মেজর জে. (অব.) তারেক আহমেদ সিদ্দিকী এবং সেনাপ্রধান উপস্থিত ছিলেন।

গতকাল (১৭ ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৫টা ১৩মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।

অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে ‘বীর বিক্রম’ উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর।

এমবি